Dhaka মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০ মিনিটে ২৫ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ১১টা ১৭ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে ১২ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাহান শিকদার বলেন, ভবনে আটকে পড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪