Dhaka শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশে তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে তবে বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

তিনি বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য এরইমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।

মীর শাহে আলম বলেন, দেশের মানুষের কাছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা ভোট নিয়েছি। তাই ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মোয়াজ্জেনদের বেতন ভাতা, বৃক্ষরোপন সহ বেশ কিছু কর্মসংস্থানের কাজ শুরু করেছেন।

তিনি বলেন, ঢাকা শহরের কিছু বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অফিসের সময় সকাল ৯ টা থেকে ৪টা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজের বিষয়ে আগামী রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে বিএনপির গুরুত্বপূর্ণ কর্মসূচীর মধ্যে কৃষক কার্ড। আর সেটি পহেলা বৈশাখ ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে এসে একটি উদ্বোধন করবেন।

তিনি বলেন, জেলা শহরেন পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা বলা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।পরবর্তীতে বড় প্রকল্পের মাধ্যমে এ বাজারটিকে সৌন্দর্য করার জন্য কাজ করা হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবহাওয়া

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত : চিফ হুইপ

দেশে তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬