Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

দেশের জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।

রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া ডাক্তারদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব তাদেরকে পলিটিক্সের চাপ বা ফ্লো দিবেন না। তাদেরকে আরও কীভাবে গবেষণায় মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করা যায় তার ব্যবস্থা করবেন।

তিনি বলেন, চিকিৎসা পেশায় জানার শেষ নেই। বই পড়লেই হবে না, চিকিৎসা করতে করতে, রোগী দেখতে দেখতে শিখতে হবে। চিকিৎসকদের মানবিক হতে হবে। পাশাপাশি ভালো আচরণ ও হাসিখুশিভাবে রোগীদের সাথে কথা বলার জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসার জন্য বিদেশের ওপর নির্ভরতা কমাতে হবে। যতক্ষণ মন্ত্রণালয়ে আছি, চিকিৎসকদের জন্য যা যা করার দরকার সব করে দেব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি গঠন ও আবাসিক সংকট সমাধান করা হবে। যতক্ষণ মন্ত্রণালয়ে আছি চিকিৎসকদের জন্য যা যা দরকার সব করে দেব।

সাখাওয়াত হোসেন বলেন, ‘মেডিক্যাল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। কারণ মেডিক্যাল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন।’

দেশের অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে যায়। এর পেছনে চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের আচরণের দায় আছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি গাড়িতে পতাকা নেন না, সচিবালয়ে অফিস করেন, পায়ে হেঁটে অফিসে যান। মলিকুলার ল্যাব, ডাক্তারের বাসস্থানের বিষয়ে প্রস্তাব দেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নেব।

এছাড়া, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একরের প্রকল্পের প্রস্তাব নিয়েও কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে সেবা দিতে পারলে দেশের প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবে।

দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন তিনি। তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সেইসঙ্গে তরুণ চিকিৎসকদের এআইসহ আধুনিক প্রযুক্তিতে জ্ঞান অর্জনের অনুরোধ করেন ডা. এম এ মুহিত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বছরজুড়েই চলবে স্থানীয় সরকার নির্বাচন : ইসি মাছউদ

দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬