Dhaka সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বিমানবন্দরগুলো সময়োপযোগী করে গড়ে তোলা হবে : বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের বিমানবন্দরগুলো সময়োপযোগী করে গড়ে তোলা হবে। হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। বিমানবন্দরে প্রবেশ করলেই পরিবর্তন দৃশ্যমান হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে আমাদের হজ আসছে, হজ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে আমরা কাজ করছি। তাছাড়া প্রবাসী যারা আছেন তারা যেন এয়ারপোর্টে এসে বুঝতে পারেন যে বিমানবন্দরে একটা পরিবর্তন এসেছে।

আফরোজা খানম বলেন, আমাদের মাত্র তিন দিন অফিস হয়েছে। এর মধ্যে আমরা বসে নেই। থার্ড টার্মিনাল চালুর বিষয়ে আমরা কাজ করছি। এই মন্ত্রণালয়ে জয়েন করার পরই দেখেছি যে এখানে প্রচুর কাজ পড়ে আছে। ধারাবাহিকভাবে সেই কাজগুলো করছি। তাছাড়া বিমানের টিকিট সিন্ডিকেট নিয়েও আমরা কাজ করবো।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা অবশ্যই শুনেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে খুব কঠিনভাবে নেমেছেন। আমাদেরকেও বলেছেন আমরা যেন সততা নিয়ে কাজ করি। এই মন্ত্রণালয়ের যে দুর্নাম আছে সেখান থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। বর্তমান সরকার কিন্তু এই ধ্যান-ধারণা নিয়েই কাজ করছে। আমি চেষ্টা করবো আমার সততা আদর্শ দিয়ে এই মন্ত্রণালয়ে পরিবর্তন আনার।

পর্যটনমন্ত্রী বলেন, নির্বাচনের সময় মানিকগঞ্জবাসীকে যে অঙ্গীকার করেছি, তা যেন পূরণ করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আফরোজা খানম বলেন, মানিকগঞ্জে অনেক ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। তার আগে আমাদের প্রধান কাজ হবে নদী শাসন। এ কাজ হয়ে গেলে আমরা পদ্মা কেন্দ্রিক পর্যটন স্পট গড়ে তুলবো।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে নেয়া হবে। একই সঙ্গে দেশের পর্যটনকেন্দ্রগুলোকে গুরুত্ব দেওয়া হবে। মানিকগঞ্জের সাটুরিয়ার জমিদারবাড়ি ও শিবালয় উপজেলার তেওতা জমিদারবাড়ি সংস্কার করে পর্যটকবান্ধব করা হবে। নদীশাসনের মাধ্যমে পদ্মা তীরবর্তী হরিরামপুরের চরাঞ্চলে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর প্রয়াত মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিচ্ছিন্নভাবে নয় সম্মিলিতভাবে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলো সময়োপযোগী করে গড়ে তোলা হবে : বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬