Dhaka মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে : গয়েশ্বর রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : 

দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতি কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। দুর্নীতি দমনে শুরুতেই জিরো টলারেন্স কার্যকর করা বাস্তবসম্মত নয়। প্রথমে দুর্নীতিকে ন্যূনতম সহনশীল অবস্থায় নামিয়ে আনতে হবে। এরপর ধাপে ধাপে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দুর্নীতির লাগাম টানা যাবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা দেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেশকে আজিমপুর বানানো হয়েছে। স্বপ্ন দেখালে তার বাস্তবায়নও করতে হয়।

প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদ্দেশে গয়েশ্বর বলেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করবেন না। এমন তদবির গ্রহণ করলে আপনারাও অপরাধী হবেন। জনপ্রতিনিধি হিসেবে আমরা নজর রাখব—কিছু না বললেও সংসদে বলব।

শিক্ষার মান নিয়ে এই সংসদ সদস্য বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রয়োজন। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। অনেক স্কুলশিক্ষক নিজের সন্তানকে নিজে পড়ান না এতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আওয়ামী সরকারের আমলে হাসপাতাল, থানা ও ফাঁড়ি মাদকের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জেলখানায়ও মাদক পাওয়া যায়। মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

গয়েশ্বর বলেন, স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু শাসনব্যবস্থা পাইনি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছাত্র। পরিবর্তনের শুরুটা এখনই করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল ইসলাম, দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে : গয়েশ্বর রায়

প্রকাশের সময় : ০৯:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬