Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই পালনোর সময় নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাহ জালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তার ভাই ইমরান মাহমুদ বলেন, পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেফতারের করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, শাহ জালাল আহমেদ শাওনের গ্রেফতারের বিষয়ে প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আমাদের একটি টিম যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে।

তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি পৃথক মামলা দায়ের রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেলো ৫ কোটি টাকা

দুবাই পালনোর সময় নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬