Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়াও অতিরিক্ত এক ডিআইজিকেও বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

‎বদলি করা কর্মকর্তারা হলেন- ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদ।

এর মধ্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে, ঢাকা পুলিশ সদর দফতরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে এবং এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুই ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি

প্রকাশের সময় : ১০:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬