Dhaka সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? দেশের প্রখ্যাত আলেমরাও এসব অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।’

মির্জা ফখরুল বলেন, তারা (জামায়াত) বলছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ! কোনো একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?’

তিনি বলেন, দেশের প্রখ্যাত আলেমরাও এই ধরনের অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের নির্বাচনী পরিস্থিতি একটু নতুন। এবার আমাদের সামনে আওয়ামী লীগ নেই। আর নৌকা না থাকাতে এখন মাঠে এসেছে একটা ‘‘দাঁড়িপাল্লা’’। তারা নতুন আসছে, তারা একটু শিখুক এবং মানুষের কাছে যাক।

বক্তব্যে বিএনপি মহাসচিব আলেমদের উদ্ধৃতি দিয়ে বলেন, বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘নাজায়েজ’ বলে ঘোষণা দিয়েছিলেন। এমনকি চরমোনাইয়ের পীর সাহেবও তাদের পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের জয়ী হতে হবে।

১৯৯১ সাল থেকে এই আসনে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘হারি জিতি আমি কিন্তু আপনাদের ছেড়ে কখনো যাইনি। এবারও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে এসেছি।’

জনসভায় নারীদের সরব উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এখানে নারীদের জাগরণ শুরু হয়ে গেছে। বর্তমানে দেশের জনসংখ্যার হিসাবে নারীরা পুরুষের চেয়ে বেশি। আমাদের ঠাকুরগাঁওয়েও নারী ভোটারের সংখ্যা বেশি। মা-বোনেরা সজাগ হয়েছেন বলেই আজ এই জনসভা সফল হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে এলাকার উন্নয়ন এবং ছেলেমেয়েদের চাকরি-বাকরির বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব।’ ১২ তারিখের নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি নিজের বক্তব্য শেষ করেন।

এ সময় তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও অনুরোধ জানান। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের রিজার্ভে সুখবর

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৯:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬