Dhaka শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় এমপিদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের নিয়ে দুদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।

শুক্রবার (৬ মার্চ) সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই সরকারি মন্ত্রী ও সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষক, বিশেষজ্ঞ ও সাবেক সংসদ সদস্যরা এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ, বিল ও বাজেট প্রণয়ন এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরবেন। এর মূল লক্ষ্য নতুন এমপিদের সংসদে কার্যকর ভূমিকা পালনে সহায়তা করা।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মশালাটি ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রথম দিনে দিনব্যাপী দুটি সেশনে নতুন এমপিরা প্রশিক্ষণ নেবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চকবাজারে বাসা থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান

প্রকাশের সময় : ১২:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬