Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:২১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের বিএনপি। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। এর মাধ্যমে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দল ও জোটের সরকার গঠন নিশ্চিত হলো।

রাজধানীর বেশির ভাগ আসনে বিজয়ী বিএনপি। সিলেট বিভাগে সবচেয়ে ভালো করেছে বিএনপি। এ ছাড়া দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভালো ফলাফল করেছে দলটি। ওদিকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে জামায়াত জোটের প্রার্থীরা ভালো ফলাফল করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে গেছে, বিএনপির নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে বাংলাদেশের আগামী সরকার। ফলে, প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই সরকারপ্রধান হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দল হতে যাচ্ছে তারা।

দীর্ঘ দেড় যুগ পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্ভয়ে ভোটকেন্দ্রে যান ভোটাররা। অনেকে ভোটকেন্দ্রে গিয়ে আড্ডাবাজি ও সেলফিবাজিতে মেতে উঠেন। অনেকে ভোটকেন্দ্রের ছবি তুলে নিজের ফেসবুকে শেয়ার করেন। নির্বাচন ঘিরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লক্ষাধিক সদস্য মোতায়েন ছিল। ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনী ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে।

বিএনপি সবশেষ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। গত ২০ বছর ধরে দলটি নানা জুলুম-নিপীড়নের শিকার হয়েছে। দলের প্রধান খালেদা জিয়া কারাগারে এবং দ্বিতীয় প্রধান তারেক রহমানকে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন যাপন করতে হয়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের প্রায় দেড় বছর পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনে আবারও ক্ষমতায় গেলেন বিএনপি।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির

প্রকাশের সময় : ০৫:২১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬