Dhaka শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তনে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষে রেল মন্ত্রণালয় বরাবর ট্রেন রিজার্ভ চেয়ে এমন একটি চিঠি পাঠান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় আসবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপি ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটের ট্রেন রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য ১টি করে স্পেশাল ট্রেন/অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। ফলে যাত্রীচাপ সামাল দিতে এসব রুটে বিশেষ ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

তারেক রহমানের প্রত্যাবর্তনে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

প্রকাশের সময় : ০৭:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫