Dhaka মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখলেন মোদি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ নেওয়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ত্রী ও কন্যাসহ সপরিবারে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে ওই আমন্ত্রণ জানান মোদি।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)ঢাকায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির লেখা চিঠি হস্তান্তর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। চিঠিতে বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ জানান মোদি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা চিঠিটির অনুবাদ আজকের পত্রিকার পাঠকদের জন্য তুলে ধরা হলো-

চিঠিতে নরেন্দ্র মোদি লিখেন, মাননীয়, বাংলাদেশে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনি যখন এই উচ্চ দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হচ্ছেন, তখন আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

আপনার এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আপনার দর্শনের প্রতি তাদের সমর্থনের প্রমাণ।

মোদি আরও লিখেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে, যার শিকড় আমাদের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষায় প্রোথিত। আমাদের নিজ নিজ উন্নয়ন অগ্রাধিকারের মধ্যে দৃঢ় মিল ভবিষ্যৎ সহযোগিতার পথনির্দেশক হিসেবে কাজ করবে।

দ্বিপক্ষীয় বহুমাত্রিক সম্পর্ককে আরও জোরদার করাসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবায় আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়সহ বিস্তৃত ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। দ্রুত বিকাশমান দুই অর্থনীতি ও উদীয়মান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে, পারস্পরিক নিরাপত্তা জোরদার করতে পারে এবং যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হতে পারে।

আমি এ সুযোগে আপনাকে, ডা. জুবাইদা রহমান এবং আপনার কন্যা জাইমাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।

মাননীয়, আপনার সুস্বাস্থ্য ও সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখলেন মোদি

প্রকাশের সময় : ১০:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬