Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এ কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি-জামায়াত যেন হরতাল, অবরোধ ও সমাবেশের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ

প্রকাশের সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩