Dhaka শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তপশিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক :

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এমনটা জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।

এদিকে, বিভিন্ন সংবাদে ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা হতে পারে এমন খবর প্রকাশিত হয়েছে। কেউ কেউ আবার ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ফেব্রুয়ারি উল্লেখ করছেন।

আগামী সংসদ নির্বাচনের তফশিল নিয়ে ইসি আগামী রোববার একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফশিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। সূত্র জানাচ্ছে, রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭৬৪০ টাকা

তপশিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

প্রকাশের সময় : ০৮:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫