Dhaka রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩) নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখার একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের এক বাস দ্রুতগতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পড়ে আটকে যায়। এরপরই বাসচালক পালিয়ে যান। এতে কোনো বাসযাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় প্রায়ই দ্রুতগতির বাস ও ভারী যানচলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা টোল প্লাজার আশপাশে স্পিড ব্রেকার, ফুটওভারব্রিজ কিংবা নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ জানান, চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, সে জন্য দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রিপন বিশ্বাসের মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোক চলছে। একটি দুর্ঘটনায় একজন পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আবহাওয়া

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

প্রকাশের সময় : ০২:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬