Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক কয়েদির (কয়েদি নং ৬৬৪৪/এ) মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম মো. মামুন শেখ (৩৪)। তার বাবার নাম আব্দুল সালাম।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী রবিন জানান, ওই কয়েদি আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬