Dhaka মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় একদিনে ট্রাফিক আইন ভাঙায় মামলা ৯৩৪, জরিমানা ৩৬ লাখ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২১৮টি গাড়ি ডাম্পিং ও ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

ঢাকায় একদিনে ট্রাফিক আইন ভাঙায় মামলা ৯৩৪, জরিমানা ৩৬ লাখ

প্রকাশের সময় : ০৪:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪