Dhaka রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : 

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক খুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাঁকে শুভকামনা জানাই।

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চট্টগ্রামের বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

প্রকাশের সময় : ১০:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫