Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে ঘটনা ঘটে।

নিহত আলতাফুর রহমান ওই গ্রামের মৃত ভুবন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক। তিনি জানান, দুপুরে কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘুষের অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে : চিফ প্রসিকিউটর

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫