নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রোববার (১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে তিনটি বাস, পাঁচটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, পাঁচটি ক্যাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ২৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে পাঁচটি বাস, চারটি কাভার্ডভ্যান, চারটি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি অটোরিকশা ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা হয়। ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, দুটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৩৪টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 
















