Dhaka বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফের পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

নাফ নদী থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদ্বীয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের নিয়ে যাওয়া হয়, অপহৃত জেলেরা মাছ ধরার পর উপকূলে ফিরছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।

তিনি বলেন, স্থানীয় জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর ট্রলারটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮), এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।

প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান বলেন, রাতে ৫টি ট্রলার একসঙ্গে ফিরছিল, হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই স্পিডবোট নিয়ে এসে আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে ফেলে এবং পাঁচ জেলেকে নৌকাসহ ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে এসে নিরাপদে ফিরে আসে।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসি। এ কারণে মাঝেমধ্যে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহপরীর দ্বীপ এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেসহ নৌ-ঘাটে ফিরছিল। শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছাতে রাত হলে তারা ট্রলারটি নোঙর করে সেখানে অবস্থান নেন। কিছুক্ষণ পরে হঠাৎ স্পিডবোটে করে এসে আরাকান আর্মি সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

চট্টগ্রাম জোনের কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বলেন, পাঁচ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিজিবির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির কাছে ৬৭ বাংলাদেশি ও ৬ রোহিঙ্গাসহ ৭৩ জেলেকে দীর্ঘদিন পর ফেরত দেয় আরকান আর্মি। বিজিবি সূত্র জানিয়েছে, গত ১ বছর সাড়ে চার শতাধিক জেলেকে নাফ নদীর সীমানা থেকে নিয়ে যায় বিদ্রোহী গোষ্ঠীটি। যাদের মধ্যে ২৮০ জনের অধিক ফেরত এলেও বাকিদের কোনো হদিস নেই, ফলে উদগ্রীব হয়ে আছেন তাদের স্বজনেরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টেকনাফের পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রকাশের সময় : ১২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬