Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্ত ১৪৬ জন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইল জেলা কারাগার থেকে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৫টার পর তাদের মুক্তি দেওয়া হয়।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদী হয়ে এসব মামলা করেন। মামলায় পুলিশ বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিলো।

টাঙ্গাইলে জেলা সুপার মো. মোকলেছুর রহমান জানান, আদালত থেকে ১৪৬ জনকে জামিন দেয়। আদালত থেকে কারাগারে জামিনের কাগজ পাওয়ায় মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৫ সিটির প্রশাসক

টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্ত ১৪৬ জন

প্রকাশের সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪