Dhaka শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৩০৩ জন দেখেছেন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের কাশিমপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৬) নামের এক ট্রাকচালক ঘটনাস্থালেই নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্য ট্রাকের ড্রাইভারসহ দুই হেলপার।

শনিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সারবোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথে নতুন বাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সারবোঝাই ট্রাকের চালক নিহত হন। ওই সময় আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানজট তৈরি হলে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগে এলাকাবাসী

ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ১২:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪