Dhaka শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করেন সাবেক পুলিশ কর্মকর্তা এবং বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহ উদ্দিন খান।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও ভিডিও ও ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দেয় বিএনপি। একইসঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। তারা হত্যার সঠিক বিচার, ন্যায়বিচার দাবি করেন তারা।

ট্রাইব্যুনালের আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থকদের নির্বিচারে গুলি, নির্যাতন করা হয়। এছাড়াও ধারালো অস্ত্র দ্বারা গণহত্যা চালিয়ে শহীদ করায় বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো রেজিস্টারভুক্ত করা হয়। এসব আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির

প্রকাশের সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫