Dhaka শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্ব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত। কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করতে আসেন শামা ওবায়েদ। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।

ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বহু প্রতীক্ষিত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনও হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পেরেছে। আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে সব পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে। সব দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্ব থাকবে। কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমার বাবা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য অনেক। অতএব শুধু সালথা-নগরকান্দা নয়, জেলার মধ্যে যে কয়টি উপজেলা ও পৌরসভা রয়েছে, সেগুলোর উন্নয়নও করতে হবে। অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে হবে।

শামা ওবায়েদ আরো বলেন, শুধু ফরিদপুরে নয়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে আমাদের বিশাল উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা ও পদ্মা-সেতু করাসহ অনেক উন্নয়ন বাকি আছে, সেগুলো করতে হবে। এই অঞ্চলের নারী-পুরুষ ও যুবসমাজের ভাগ্য উন্নয়ন কাজ করতে হবে। আমরা আইটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় করতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মধ্যেই ফ্যামিলি কার্ড চালু হবে। আমরা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি, তা আমরা রাখি এবং রাখব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব দল-মতের মানুষদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।

এর আগে তিনি দুপুরে নগরকান্দা থানায় পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাড়িতে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।

এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ : জাইমা রহমান

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্ব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬