Dhaka বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাইমা রহমানের প্রশংসায় পঞ্চমুখ বাঁধন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের মধ্যে যথার্থ নেতৃত্বগুণ বিদ্যমান যা ভবিষ্যতেরই একটি রূপরেখা এমনটাই মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে জাইমা রহমানের স্মৃতিচারণ সংবলিত একটি ফটোকার্ড সংযুক্ত করে পোস্টে জাইমাকে উদ্দেশ্য করে বাঁধন লিখেন, ‘আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। গত বেশ কয়েকমাস ধরে তাকে দেখে আসছি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা, তার সংযত-ধীর ও স্থির স্বভাব এগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি পোস্টে জাইমার স্পষ্ট চিন্তাভাবনার পাশাপাশি তার উপস্থিতিকেও শক্তিশালী রূপে বর্ণনা করে বলেন, আমি স্পষ্টতই তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য শুভ কামনা এবং প্রচুর ভালোবাসা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

জাইমা রহমানের প্রশংসায় পঞ্চমুখ বাঁধন

প্রকাশের সময় : ০৩:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬