Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে বন্দুক লড়াইয়ে ২ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : 

জম্মু-কাশ্মীরে দুর্বৃত্তদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সেনা এবং দুজন বেসামরিক নাগরিক।

শনিবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রশাসিত অঞ্চলটির অনন্তনাগ জেলায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিকেলে অনন্তনাগের আহলান গাদোলোর কোকেরনাগ উপবিভাগের জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিল সেনা সদস্যরা। এ সময় সেনাদের টহল গাড়িতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, প্যারাট্রুপার্স এই অভিযানে অংশ নেয়। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।

গত এক বছরের মধ্যে কোকেরনাগে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কোকেরনাগে গোলাগুলিতে এক কমান্ডিং অফিসার, সেনাবাহিনীর মেজর এবং পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে বলেছে, চলমান অভিযানে সন্ত্রাসীদের নির্বিচার, মরিয়া ও বেপরোয়া গুলিবর্ষণে দুজন বেসামরিক নাগরিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং দূরে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযান চলছে।

ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তাকর্মী পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জম্মু-কাশ্মীরে বন্দুক লড়াইয়ে ২ ভারতীয় সেনা নিহত

প্রকাশের সময় : ০২:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪