Dhaka বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছয় বিভাগে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক : 

কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার (২৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের তিনটি অঞ্চলে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময়ে ঢাকায় ১৯, ময়মনসিংহে ৫ ও কুমিল্লায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (২৫ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৪ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে।

আবহাওয়া

ছয় বিভাগে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস

প্রকাশের সময় : ১২:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩