Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ 

চালকদের চোখ পরীক্ষা ও চশমা দিতে নতুন কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত

নিজস্ব প্রতিবেদক : 

সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিশন স্প্রিং বাংলাদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। এ সময় সড়ক পরিবহন খাতে কর্মরত চালক ও চালকের সহকারীদের জন্য দেশব্যাপী চোখের চিকিৎসা ও চশমা প্রদান কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবগত করেন তারা।

শুক্রবার (৬ মার্চ) এ সংক্রান্ত একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  শুক্রবার (৬ মার্চ) ভিশন স্প্রিং বাংলাদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জানানো হয়- সড়ক পরিবহন খাতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক ও সহকারীদের নিয়মিত চোখ পরীক্ষা এবং প্রয়োজনে চশমা সরবরাহের জন্য দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং উদ্যোগটির প্রশংসা করেন। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের শারীরিক সক্ষমতা, বিশেষ করে দৃষ্টিশক্তি ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎ শেষে ভিশন স্প্রিং বাংলাদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে ফুল ও অভিনন্দনপত্র দিয়ে শুভেচ্ছা জানান।

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চালক ও সহকারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাড়ে ৩ কিলোমিটার কাঁচা রাস্তায় ৫৪ বছরে ধরে ভুগছে কয়েক গ্রামের বাসিন্দা

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ 

চালকদের চোখ পরীক্ষা ও চশমা দিতে নতুন কর্মসূচি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত

প্রকাশের সময় : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬