Dhaka সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরই খুলনা-মংলা রেললাইন খুলে দেওয়া হবে

  • খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ৩৫৫ জন দেখেছেন

খুলনায় রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত নির্মাণাধীন নতুন রেলপথের কাজ শেষ করে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।  শনিবার এই প্রকল্প পরিদর্শনের সময় রূপসা রেলসেতু নির্মাণের জায়গায় সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন ।

রেলমন্ত্রী বলেন, সমস্যাগুলো শেষ করে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে। মন্ত্রী বলেন, এ রুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করে সহজেই সারাদেশে পৌঁছানো যাবে।

পোর্ট ব্যবহার করে নেপাল, ভুটান, ভারত আমাদের সাথে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার সুযোগ পাবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।

রেলপথমন্ত্রী এসময় বাংলাদেশ রেলওয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ২০২২ সালে কক্সবাজার পর্যন্ত রেল লাইন চালু, পদ্মা সেতু চালুর দিন রেল চালু এবং এ বছর এ প্রকল্প চালু হলে রেলওয়েতে আমূল পরিবর্তন ঘটবে। পরে মন্ত্রী রেলরুট ধরে খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত পরিদর্শন করেন।

খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ৬৪ কিলোমিটার ব্রডগেজ লাইন। এর মাধ্যমে মংলা পোর্টের সাথে সংযোগ স্থাপন হবে, সুন্দরবনে অধিক পর্যটক আসার সুযোগ পাবে। এ পর্যন্ত এ প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

চলতি বছরই খুলনা-মংলা রেললাইন খুলে দেওয়া হবে

প্রকাশের সময় : ১২:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১