Dhaka মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গার্মেন্টসকর্মী হত্যায় সাকিবের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : 

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত পোশাকশ্রমিক কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার ২৮ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা. মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।

এ মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে নিহত গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এসময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টসকর্মী হত্যায় সাকিবের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪