Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ১ কোটি লিটার জ্বালানি পাঠাচ্ছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক : 

ফিলিস্তিনি জনগণকে সহায়তায় গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক।

স্থানীয় সময় রোববার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এ কথা জানান।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোহাম্মদ বলেছেন, গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক। জ্বালানির অভাবে গাজার হাসপাতাল, পানি সরবরাহ, বেকারি দোকান এবং ত্রাণ কার্যক্রম বিকল হয়ে পড়েছে।

গত বছরের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে ওই দিন ইসরায়েল থেকে আরও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে গোষ্ঠীটি।

জবাবে ওই দিনই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলায় ৩৩ হাজার ১৭৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ৭৫ হাজার ৮৮৬ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কূটনীতিকদের সম্মানে সংসদে জামায়াতের ইফতার মাহফিল

গাজায় ১ কোটি লিটার জ্বালানি পাঠাচ্ছে ইরাক

প্রকাশের সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪