Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনায় বিএনপি নেতা মোহাম্মদ বাবুল কাজী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। জেলার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেনসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা হয়। হত্যাকাণ্ডের তিন বছর পর এ মামলা হলো।

মামলার অন্য আসামিরা হলেন, খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মনির।

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আমলি আদালতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

তৌহিদুর রহমান তুষার বলেন, আদালত মামলাটি গ্ৰহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।

বিচারক আনিসুর রহমান মামলার তদন্ত ভার পিবিআইয়ের ওপর নাস্তা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ মার্চ খুলনার কেডি ঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হন নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বাবুল কাজী। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর মৃত্যু হয় তার। এ হত্যাকাণ্ডের তিন বছর পর আজ মামলা দায়ের করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

খুলনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশের সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪