Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনা আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ সময় দেবাশীষ নামের এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় ডট কম নামে একটি অনলাইনে পোর্টালের সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শলুয়া মন্দির সড়কেই ইমদাদুল হক মিলনের বাড়ি। তার বাবার নাম বজলুর রহমান শেখ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে আড়ংঘাটা শলুয়া বাজারে চায়ের দোকানে বসেছিলেনএমদাদুল হক মিলনসহ কয়েকজন। এ সময় দুইটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে গুলি করে। এতে মিলন ও দেবাশীষ গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মিলন মারা যান। আর দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, শলুয়া বাজারে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের দুইজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। আমরা যতটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে কাজ করবে ১০০০ পুলিশ

খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১১:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫