Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনায় সাগর শেখ (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় গ্রীণবাংলা হাউজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কাপড় ব্যবসায়ী সাগর শেখ গ্রীনবাংলা হাউজ এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি সাগর শেখকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, তবে কারা এবং কী কারণে তাকে (সাগর শেখ) হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে অনুদানের চেক বিতরণ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১২:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫