Dhaka মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দাহিয়ান।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন।
বৈঠকে শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেন, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পথে কিংবা আসার পথে সৌদিতে ওমরাহ করে আসতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

তিনি আরও বলেন, সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তিনি সৌদি বাদশার পক্ষ থেকে ম্যাডামকে সালাম জানিয়েছেন। ম্যাডাম তার মাধ্যমে সৌদি বাদশাকে সালাম জানিয়েছেন।

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের সময় : ১০:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪