Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসছেন ডা. জুবাইদা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২১১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নিতে দেশে আসছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য ডা. জোবায়দা রহমান। তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সঙ্গে। এখন তিনি ঢাকায় আসছেন খালেদা জিয়ার চিকিৎসার দেখভালের জন্য। তবে, আজকে রাতে তার ঢাকায় আসার কথা রয়েছে। অথবা কাল সকালে পৌঁছাতে পারেন।

ডা. জোবায়দা রহমানের আসা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা জটিলতায় ভুগছেন তিনবারের প্রধানমন্ত্রী ৮০ বছর বয়সী খালেদা জিয়া।

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস বিকৃতি : সালাহউদ্দিন আহমদ

খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসছেন ডা. জুবাইদা

প্রকাশের সময় : ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫