Dhaka রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক : 

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা এক মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার আদেশ দেন।

বিএম মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া বলেন, আজকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মোজাম্মেলকে আদালতে হাজির করা হয়। এসময় এই মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আপোস-মীমাংসা হয়ে গেছে। মামলাটির চার্জগঠনের পরে বাদী তার জবানবন্দি দেন। জবানবন্দিতে বাদী মোজাম্মেলকে নির্দোষ দাবি করেন। বাদী জবানবন্দি গ্রহণের পর আদালত আজ রায় এ রায় ঘোষণ করেন।

এর আগে, গত ১ এপ্রিল মামলার বাদী খলিলুর রহমান আপোস করে আসামির খালাসে আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দেন। সংশ্লিষ্ট আদালতের অফিস সহকারী সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাদী ব্যবসায়ী খলিলুর রহমান মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ভিকটিম খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন। এরপর নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য ভিকটিম খলিলুর রহমানকে তিন দিনের সময় দেন, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

আবহাওয়া

মালয়েশিয়ায় আগের মতো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো হবে না : সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল

প্রকাশের সময় : ০১:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬