Dhaka শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতিদত্ত চাকমা গণতান্ত্রিক ইউপিডিএফের পানছড়ি উপজেলা উপজেলা সমন্বয়ক ছিলেন।

নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা উপজেলা সমন্বয়ক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং বর্ণনাতীত চাকমার ছেলে।

নামপ্রকাশে অনিচ্ছুক নিহতের এক সহকর্মী জানিয়েছেন, স্থানীয়ভাবে বৈসাবি মেলার আয়োজন উপলক্ষে একটি সামাজিক বৈঠকের প্রস্তুতি চলছিল। তখন নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন। এই চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই নীতি দত্ত চাকমার মৃত্যু হয়েছে।

হাসপাতালে মরদেহ নিতে এসে নিহতের স্ত্রী জেসমিন চাকমা বলেন, ‘স্বামীকে হারিয়ে এখন নিরূপায়। ৩ ছেলে ও ১ মেয়েকে নিয়ে কী করবো জানিনা।’

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এ হত্যাকান্ডের জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে বিবদমান প্রতিপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আবহাওয়া

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৩:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬