Dhaka বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

তরুণ বিস্ময় বালক এন্দ্রিক মাঠে নামতেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এল সেলেসাওরা। সমতায় ফিরে ক্রোয়েশিয়া যখন জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই চার মিনিটে দুই গোলের ঝড়ে তাদের স্তব্ধ করে দিল ব্রাজিল।

বুধবার (০১ এপ্রিল) সকালে অনুষ্ঠিত রোমাঞ্চকর এক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে হারের ক্ষত মুছে এই জয় ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে এগিয়ে নেন দানিলো। ক্রোয়েশিয়ার লভরো মায়ের সমতা ফেরানোর পর সফল স্পট কিকে দেশের হয়ে নিজের প্রথম গোল করেন ইগো চিয়াগো। যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

ম্যাচের শুরুতে ছিল ফাউলের ছড়াছড়ি। প্রথম ১১ মিনিটে হয় ১১টি ফাউল। এরপর ধীরে ধীরে কমতে থাকে ফাউলের সংখ্যা। গতিময় ফুটবলে জমে ওঠে ম্যাচ। ১৯তম মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগ পান দানিলো। ভিনিসিউস জুনিয়রের কাটব্যাকে তার গতিময় শট চমৎকার রিফ্লেক্সে কোনোমতে ফেরান ক্রোয়েশিয়া গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

৩৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন জোয়াও পেদ্রো। তবে এবারও দুর্দান্ত সেভে ব্রাজিলকে হতাশ করেন লিভাকোভিচ। পাঁচ মিনিট পর ঝাঁপিয়ে তিনি ব্যর্থ করে দেন জোয়াও পেদ্রোর গতিময় শট।

যোগ করা সময়ের প্রথম মিনিটে লুকা মদ্রিচের ফ্রি কিকে সুযোগ এসে যায় লুক ভুসকোভিচের সামনে। তার হেড দারুণ রিফ্লেক্সে ক্রসবারের উপর দিয়ে পাঠান ব্রাজিল গোলরক্ষক বেন্তো।

গতিময় পাল্টা আক্রমণে পরের মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। পায়ের কারিকুরি ও গতিতে ক্রোয়েশিয়ার তিনজনকে এড়িয়ে চমৎকার কাট ব্যাকে ভিনিসিউস খুঁজে নেন দানিলোকে। পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা অনায়াসে সারেন দানিলো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলকে বেশ চেপে ধরে ক্রোয়েশিয়া। ৫৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আন্দ্রেই ক্রামারিচের গতিময় শট ঠেকান বেন্তো।

৭৪তম মিনিটে ভুসকোভিচের শট যায় ক্রসবারের উপর দিয়ে। ১০ মিনিট পর ম্যাচে সমতা ফেরান মায়ের। তনি ফ্রুকের উঁচু করে বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি ব্রাজিলের কেউ। সুযোগ কাজে লাগিয়ে জাল খুঁজে নেন মায়ের।

ক্রোয়াটদের উচ্ছ্বাস অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৮৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে ফের এগিয়ে নেন চিয়াগো। ডি বক্সে এন্দ্রিককে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল।

সমতা ফেরানোর মরিয়া চেষ্টায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল হজম করে ক্রোয়েশিয়া। প্রতি আক্রমণে এন্দ্রিকের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি।

ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে হারের পর এই জয়ে স্বস্তি নিয়েই আন্তর্জাতিক বিরতি শেষ করল ব্রাজিল।

আগামী জুনে মিশরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর তারা গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। অন্যদিকে ক্রোয়েশিয়া বিশ্বকাপের আগে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এবং গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের বিপক্ষে তাদের অভিযান শুরু হবে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

আবহাওয়া

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

প্রকাশের সময় : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬