Dhaka শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না : সালমান এফ রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিদেশিরা বর্তমান সরকারকে আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না- বিএনপি নেতাদের এমন মন্তব্যকে ‘গুজব’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে, কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। আসন্ন নির্বাচনে অংশ নিতে বেশিরভাগ দলই প্রস্তুত।

সালমান এফ রহমান বলেন, বিদেশিদের একটাই চাওয়া, তা হচ্ছে বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। তাদের চাওয়া এবং সরকারের চাওয়া এক। বর্তমান সরকারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। প্রধান বিরোধী দল বলেছে, তারা নির্বাচন হতে দেবে না। যুক্তরাষ্ট্য বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে।

এই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু আওয়ামী লীগের কাছে নয়, যারা নিরপেক্ষ মানুষ আছে তাদের কাছে পৌঁছাতে হবে। এমনকি যারা আওয়ামী লীগকে ভোট দেবে না, তাদের কাছেও যেতে হবে । দেশের উন্নয়নের নানা চিত্র সবার কাছে তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তাই সময়ের সাথে সাথে আমাদেরও এগিয়ে যেতে হবে।

গত প্রায় ১৫ বছরে সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে সালমান এফ রহমান বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও এগিয়ে যেতে হবে।

আবহাওয়া

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬

কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না : সালমান এফ রহমান

প্রকাশের সময় : ১০:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩