Dhaka সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ভবন ধসে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লায় বিদ্যালয়ে ক্লাসরত অবস্থায় পার্শ্ববর্তী নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল (লিংটার) ধসে সাইফুল ইসলাম সাগর (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) বেলা পৌনে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও চৌমুহনী এলাকায় নুর আইডিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সাগর সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের অলি হোসেনের ছেলে। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর প্রতিদিনের মতো সোমবার সকালে বিদ্যালয়ে যায়। ক্লাস চলা অবস্থায় বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন সাততলা ভবনের একটি লিংটার ভেঙে ওই বিদ্যালয়ের টিনশেড ভবনে পড়ে। এ সময় বিদ্যালয়ের চাল ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় ওই ক্লাসে থাকা শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানী

কুমিল্লায় ভবন ধসে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪