Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে মানিক, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ

সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেটের দনা সীমান্ত দিয়ে ভারত পালানোর সময় আটক সাবেক আলোচিত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে আদালত চত্বরে আনা হলে ক্ষুব্ধ জনতা তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে। এসময় কয়েকজন হামলারও চেষ্টা চালায়।

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৪টার দিকে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসা হলে এমন দৃশ্যের অবতার হয়। পরে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

বিকাল ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেনের আদালতে তাকে তোলা হলে বিচার তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশন দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের আদালত পরিদর্শক মো. জমশেদ আলী। তিনি গণমাধ্যমকে বলেন, সিলেটে কোনো মামলা হয়নি ৫৪ ধারায় সাবেক বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে জানিয়েছেন তিনি খুবই অসুস্থ। তখন আদালত জেল কোড অনুযায়ী তার ব্যবস্থা নিতে বলেছেন।’

তিনি বলেন, আমরা খবর নিয়েছি ঢাকা ও বাড্ডা থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলার আসামি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে আজ (শনিবার) ভোরে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাহজালাল বিমানবন্দরে ৪৯৮ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ১

কারাগারে মানিক, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ

প্রকাশের সময় : ০৮:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪