Dhaka বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা একই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

জানা গেছে, রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহেরার ছেলে আল মাহমুদ জানান, রাতে তাঁর মা ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাঁর মাকে কামড় দেয়।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। শিয়ালের কামড়েই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। অন্য কোনো বিষয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ময়মনসিংহে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবার পেলো ৫ কোটি টাকা

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের সময় : ০২:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬