Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে ঈদ উপহারের ভিজিএফ চাল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৯৭ জন দেখেছেন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২৭ হাজার ৮৬৩ পরিবার পাচ্ছে ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৭৮. ৬৩০ মেট্রিক টন ভিজিএফ চাল। আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে উপজেলার দুইটি পৌরসভা ও ১২ ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে মাথা পিছু ১০ কেজি হারে এই চাল বিতরণ করা হবে। চাল বিতরণ কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না হুঁশিয়ারি দিয়েছেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ।

সূত্রটি জানায়, ঈদ-উল-ফিতরের বিশেষ বরাদ্দের ভিজিএফ এর সুবিধাভোগীদের নামের তালিকা তৈরিতে ইতিমধ্যে কাজ শেষ করেছে স্ব স্ব পৌরসভা ও ইউনিয়নের প্রশাসক সহ দুইজন জনপ্রতিনিধি ও ইউএনও মনোনীত দুই প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. মোকছেদুল আলম বলেন, ঈদ-উল-ফিতরের বিশেষ বরাদ্দের ভিজিএফ চালের সুবিধাভোগীদের নামের তালিকা চূড়ান্ত পর্যায় রয়েছে। ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি বলেন, এবছর উপজেলা প্রশাসন থেকে প্রতিবন্ধী, অসহায় ও হত দরিদ্র ২০০ পরিবারকে ১০কেজি করে চাল সহায়তা দেয়া হবে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের চাল-ডাল, তেল সমন্বয়ে খাদ্য উপকরণ দেয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কাউছার হামিদ বলেন, সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এবার ঈদ-উল-ফিতরের দুস্থদের উপহারের বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সুবিধাভোগীদের তালিকা তৈরি ও বিতরণ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম হলে জড়িতদের ছাড় দেয়া হবে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আ.লীগকে শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না : নাহিদ ইসলাম

কলাপাড়ায় ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে ঈদ উপহারের ভিজিএফ চাল

প্রকাশের সময় : ০৮:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬