Dhaka রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখল আফ্রিদি-রিজওয়ানরা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক  :

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে রোববার (৮ মার্চ) ঢাকায় এসে পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ান-সাহিবজাদা ফারহানরা।

রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ‘মেন ইন গ্রিন’। এরপর সেহরি সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটাররা। সেখান থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তারা।

ওয়ানডে সিরিজ খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বাংলাদেশে এসেছে পাকিস্তানি ক্রিকেটাররা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আফ্রিদি-ফারহানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের বরণ করার ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিসিবি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশে স্বাগত। ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান। মিরপুরে হতে যাওয়া ওয়ানডে সিরিজে দুই দলকেই শুভকামনা।’

২৮ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানে জিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ক্রিকেটাররা এরপর দেশে ফিরলেও কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কায় থেকে গিয়েছিলেন। সেখান থেকেই সরাসরি গতকাল ঢাকায় এসে পৌঁছালেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন।

বাংলাদেশ সিরিজের জন্য ৪ মার্চ ১৫ সদস্যের দল দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে প্রস্তুতি নিয়েছিল। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সব ম্যাচ মিরপুরে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। পাকিস্তান সিরিজের আগে গতকাল বিসিবি একাদশ-বিসিএল অল স্টারস প্রস্তুতি ম্যাচ খেলেছে। বিসিবি একাদশ জিতেছে ৪০ রানে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের কাছে পাকিস্তান সিরিজ গুরুত্বপূর্ণ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেরা নয়ের মধ্যে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। ৯ নম্বরের বাইরে থাকা দলগুলোকে বাছাইপর্ব উতড়ে খেলতে হবে বিশ্বকাপে। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। ১০ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।

পাকিস্তান স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখল আফ্রিদি-রিজওয়ানরা

প্রকাশের সময় : ০২:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬