Dhaka বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভূমিকম্পে কাঁপল গাজীপুর

নিজস্ব প্রতিবেদক :

২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার গাজীপুরের বাইপাইলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।

এই তথ্য নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে ভূমিকম্প অনুভূত হলো।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

এবার ভূমিকম্পে কাঁপল গাজীপুর

প্রকাশের সময় : ১২:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫