Dhaka রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী বিজরী বরকতউল্লার মা একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা গেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২০ সেপ্টেম্বর) বুধবার বিকেলে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিনাত বরকতউল্লাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। বিজরী বরকতউল্লার মায়ের মৃত্যুকে শোক প্রকাশ করে তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আজ বিকেল পৌনে পাঁচটায় নিজ গৃহে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন জিনাত বরকতুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হন গুণী এই শিল্পী।

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতউল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

ক্যারিয়ারে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ১৯৮০ সালে। সে বছর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে আরম্ভ হয়েছিল এই পথচলা। ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এই বরেণ্য ব্যক্তিত্ব।

ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই দম্পতির দুই কন্যা সন্তান বিজরী বরকতুল্লাহ ও কাজরী বরকতুল্লাহ।

আবহাওয়া

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে : মির্জা ফখরুল

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ মারা গেছেন

প্রকাশের সময় : ০৬:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩