Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২০১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শোবিজ তারকা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও বর্তমানে চেহারার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে নানা আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে অভিনেত্রীদের চেহারা, ত্বক কিংবা বয়স ধরে রাখার বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনা উঠে আসে।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তিনি প্লাস্টিক সার্জারি, কসমেটিক ট্রিটমেন্ট এবং বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে কথা বলেন।

দাবি করেন, এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতন হয়তো মনে হয়েছে যে, কিছু জিনিস করা।

নিজের পরিবর্তন নিয়েও অকপটে কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তার কথায়, পনেরো বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে পরিবর্তন তো থাকবেই। বয়সের সঙ্গে পরিবর্তন আলাদা বিষয়, কিন্তু কিছু জিনিস বোঝাই যায় পরিবর্তন করা হয়েছে।

চেহারার সৌন্দর্য ধরে রাখার পদ্ধতি নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়।’

যোগ করে তিনি আরও বলেন, ‘তবে বয়সের সাথে সাথে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় চেঞ্জ হয়েছে। তো আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। অস্বীকার করার কিছু নেই। হয়তো কথা শুনতে হবে যে, আগে ভালো লাগতো এখন ভালো লাগে না।’

ওই শোতে নারীদের মতো পুরুষরাও চেহারার সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতিতে ঝুঁকছেন বলে জানান তমা মির্জা। তার কথায়, পুরুষরাও এখন বিভিন্ন ট্রিটমেন্টে যাচ্ছেন। চুল-দাড়ি ঠিক করছেন, বোটক্স করছেন, মুখের স্পট রিমুভ করছেন- তো এগুলোকে খারাপ বলার কিছু নাই।

আবহাওয়া

একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

প্রকাশের সময় : ০৬:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬