Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্যারিস্টার ফুয়াদ

একটা কিংবা দুইটা নয়, লক্ষ লক্ষ বুলেট দিয়েও আজাদীর লড়াইকে বন্ধ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক : 

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, একটা কিংবা দুইটা নয়, লক্ষ লক্ষ বুলেট দিয়েও আজাদীর লড়াইকে বন্ধ করা যাবে না। একটি রাষ্ট্র বা জাতি হয়ে ওঠার সংগ্রামের ভিত্তি গড়ে ওঠে তার শত্রুকে চিনে নেওয়ার মধ্য দিয়ে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ আয়োজিত গণসমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিত্বে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গত ৫৪ বছর ধরে আমাদের সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই সময়ে বারবার আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা পদদলিত হয়েছে।

তিনি বলেন, ক্ষমতার রাজনীতিতে সুবিধাবাদী গোষ্ঠী জাতির লড়াই বোঝে না। রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। তারা হাজার বছরের ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্য বুঝতে ব্যর্থ। অথচ তারাই আজ বড় রাজনৈতিক দলের নেতা সেজে পাড়া-মহল্লায় ভোট চাইছে। এসব গোষ্ঠী আগামী সংসদকে গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করে আবারও বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এই চেষ্টাই এখনও চলমান।

তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, আমাদের বার্তা স্পষ্ট, বাংলাদেশ আর ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। এ দেশের আগামীর লড়াই, স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিল্লির কাছে বিক্রি হতে দেওয়া হবে না।

শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চ ও আজাদী আন্দোলনের কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

এসময় বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—নতুনভাবে সক্রিয় হচ্ছে।

তিনি বলেন, দিল্লির আধিপত্য কোনও ব্যক্তি, কোনও প্রতিষ্ঠান, কোনও পেশাজীবী বা কোনও বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এই দেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনও জায়গা হবে না—সে যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।

হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছেন উল্লেখ করে হাসনাত বলেন, আপনি যে পন্থি হোন না কেন, আমাদের একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে তারা এখন পরকীয়া করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্যারিস্টার ফুয়াদ

একটা কিংবা দুইটা নয়, লক্ষ লক্ষ বুলেট দিয়েও আজাদীর লড়াইকে বন্ধ করা যাবে না

প্রকাশের সময় : ১০:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫